
‘বঙ্গবন্ধুর পরিবার ও রক্তের কাছে আমরা ঋণী’
রূপসী বাংলা ডেস্ক:‘বঙ্গবন্ধুর পরিবার ও রক্তের কাছে আমরা ঋণী, শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে এই ঋণশোধ করতে হবে’। ইতালির পালেরমো স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত গণ-সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড. মোল্লা মো. আবু কাওছার মোল্যা এ কথা বলেন।
ফুলেল উষ্ণ অভ্যর্ধনার মধ্যদিয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. মোল্লা মো. আবু কাওছারকে ইতালির পালেরমো স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী পরিবার স্বাগত জানান।
ইতালির পালেরমো স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোল্লা মো. আবু কাওছার দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে এবং আবারও নৌকা মার্কাকে জয়যুক্ত করার জন্য প্রবাসীদের অনুরোধ জানান।
এসময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু আমাদের ঋণী করে গিয়েছেন। এই ঋণ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে সোনার বাংলা গড়ে মুক্তির সময় এসেছে।
ইতালি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পালেরমো শাখার সভাপতি ইনামুল হক সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আওয়াল প্রধানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- পালেরমো সিটি মেয়র প্রফেসর লেওলুকা অরলান্দো। এছাড়াও বক্তব্য দেন- ডালিয়া আক্তার সুমি, ইতালি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন বাবু, প্রধান উপদেষ্টা হারুন উর রশিদ, সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম, এজাজ আল মাসুম, মাসুদ সরদার, জায়েদ খানসহ অনেকেই।
বক্তারা বলেন, দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় দেশের বাইরে বিশেষ করে প্রবাসীরা গর্ববোধ করছে। আগেও যেমন দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা এগিয়ে এসেছে, আগামীতে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশ গড়তেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও ছিলেন- পালেরমো আওয়ামী লীগের আহসান উল্লা হাসান, এমডি সামসুল হক আঁখি, এম.এ মামুন সরকার ও সাংগঠনিক সম্পাদক মজনু আলী।
এসময় কমিটি পরিচিত পর্ব শেষে জনপ্রিয় কন্ঠ শিল্পী শাহনাজ সুমি, ববি হাবিব, সঞ্চিতা দত্তসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলেই উপভোগ করেন।



