প্রবাস

সৌদিতে ভবনে আগুন লেগে ছয় বাংলাদেশির মৃত্যু

রূপসী বাংলা ডেস্ক:সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আবাসিক ভবনে আগুন লেগে ছয় বাংলাদেশিসহ সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

শুক্রবার সকাল স্থানীয় সময় সকাল ৭ টার দিকে রিয়াদে অবস্থিত আল নুরা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনে এ আগুন লাগে। ভবনটিতে শ্রমিকরা থাকতেন বলে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কূটনীতিক জানিয়েছেন।

সৌদিতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভবনে বাংলাদেশিসহ কয়েকটি দেশের নির্মাণশ্রমিকেরা থাকতেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আট থেকে দশ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন বাংলাদেশি। নিহতদের লাশ ও আহত ব্যক্তিদের রিয়াদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত বাংলাদেশিরা হলেন- নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে রবিন (২২), গাজীপুরের কালীগঞ্জের হিমেল (২৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মজিদ (৫০), ঢাকার যাত্রাবাড়ীর সোলেমান, কিশোরগঞ্জের ইকবাল (৩৪) ও সিলেটের জোবায়ের (৪৫)।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ভবনটিতে ইমার্জেন্সি এক্সিস্ট না থাকায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যুূ হয় অনেকের।

রিয়াদের সিভিল ডিফেন্স মুখপাত্র মোহাম্মেদ আল হামাদি জানান, ভবনের দ্বিতীয় তলার প্রবেশ মুখে এ বিস্ফোরণ হয়। এখান থেকে বের হওয়ার জন্য আলাদা কোনো রাস্তা ছিল না। এ ঘটনায় সাত জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আটজন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্‌ বলেন, ওই ভবনে আগুনে হতাহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি আছেন। তাদের সংখ্যা ছয়জন বলে জানা গেছে। বাংলাদেশ দূতাবাসের দুজন কর্মকর্তা হাসপাতালে রয়েছেন। তাঁরা তথ্য সংগ্রহ করছেন।

দূতাবাসের শ্রমবিভাগের এক কর্মকর্তা বলেন, ওই ভবনে অর্ধশত লোক বাস করেন। আহত ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তাঁরা তথ্য পেয়েছেন। কিন্তু সৌদি সরকার বিষয়টি নিশ্চিত না করায় সেটি তাঁরা প্রকাশ করছেন না।

এ দুর্ঘটনায় আহত পাঁচজন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে লেবার কাউন্সেলর সারওয়ার আলম জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension