প্রধান খবরপ্রবাস

বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের সনাতন ধর্মালম্বীরা পালন করলো শ্রী কৃষ্ণের জন্মতিথি “শুভ জন্মাষ্টমী”

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নানা আয়োজনে যুক্তরাষ্ট্রের সনাতন ধর্মালম্বীরা পালন করলো  শ্রী কৃষ্ণের  জন্মতিথি “শুভ জন্মাষ্টমী”। গত শনি ও রবিবার নিউইয়র্কের ব্রুকলীন,ব্রঙ্কস,জ্যামাইকা,উডসাইড ও জ্যাকসন হাইটসের বিভিন্ন মন্দিরে প্রবাসী বাংলাদেশী হিন্দু সম্প্রদায় আড়ম্বরভাবে পালন করে “শুভ জন্মাষ্টমী”।


শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএর আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি “শুভ জন্মাষ্টমী” মহোৎসব পালন করেন সংঘের নেতৃবৃন্দ সহ প্রবাসীরা । স্থানীয় সময় ২৫ আগষ্ট রবিবার উডসাইডের দিব্যধাম সেবাশ্রম মন্দিরে সকাল থেকেই ছিল নানা আয়োজন । যার মাঝে ছিল গীতা পাঠ, অষ্টোত্তর শতনাম,গীতি আলেখ্য,শিশু কিশোরদের অনুষ্ঠান সহ ভক্তিমূলক গান।

আলোচনা পর্বে বক্তারা বলেন , শাস্ত্র মতে  রোহিনী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রী কৃষ্ণের। যিনি দুষ্টের দমন, আর শিষ্টের পালনের মন্ত্রে দীক্ষিত করেছেন অগণিত ভক্তকে। হিন্দু পুরাণ মতে, অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জন্ম নেন বিষ্ণুর অবতার ভগবান  শ্রীকৃষ্ণ।

শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী হয়ে আসুরীক শক্তিকে বিনাশ করেন ভগবান শ্রীকৃষ্ণ। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ এক উজ্জল দৃষ্টান্ত । বক্তারা আরো উল্লেখ করেন সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন আর হানাহানি দূর হোক।

ধর্ম, বর্ণ, জাতি, দেশ নির্বিশেষে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে উঠুক বিশ্বময় । উপস্থিত ছিলেন সুশীল সাহা, অধ্যক্ষ নবেন্দু দত্ত, কলামিস্ট শিতাংশু গুহ, বিজয় কৃষ্ণ ভৈামিক, প্রকৌশলী রনজিৎ রায়, সবিতা দাস, প্রনব চক্রবর্ত্তী, উইলী নন্দী প্রমুখ ।

https://www.facebook.com/BanglaChannelNY/videos/2337776396271548/?eid=ARCQ04eimB95E6prkIvyGi_lwaJTsWdhMK0CtFW7HZnlFgTJ0pBb_dF6VYUahpE8lq_b3xyh_AsT9TaT

দিনব্যাপি অনুষ্ঠান মালার শেষ অংশে ছিল  বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগরকীর্ত্তন । এদিন শোভাযাত্রাটি উডসাইডের ৫৭ স্টিট মন্দির প্রাঙ্গন  থেকে শুরু হয়ে জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে  । এতে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশী হিন্দু নারী পুরুষ ,শিশুরা অংশ নেন ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension