বিনোদন

‘বলিউড খারাপ লোকের নোংরা রাজনীতির আখড়া’

কিছু ‘খারাপ’ লোকের নোংরা রাজনীতির আখড়া বলিউড, এমনটাই মনে করছেন রাভিনা ট্যান্ডন। সুশান্তের মৃত্যুর পর বলিউডের ‘মিন গার্ল’দের দিকে সরাসরি আঙুল তুলেছিলেন রাভিনা ট্যান্ডন। নাম না নিলেও আন্দাজ করাই যায়, রাভিনার নিশানায় ছিলেন কারিনা-কারিশমাদের দল। আবারও বোমা ফাটালেন তিনি।

বলিউডে রাজনীতি রয়েছে, রয়েছে ভালো-খারাপ দু’ধরনের মানুষই- সে কথা মেনে নিয়েই রাভিনা ট্যান্ডন বললেন, ‘খারাপ লোকেরা এখানে আপনার ব্যর্থতা ছকে বেঁধে দেয়। আমি নিজেও এর শিকার হয়েছি।’ রাভিনার লক্ষ্য কে? কারিশমা? ক্যারিয়ারের মধ্যগগনে থাকতে থাকতেই সরে যেতে হয়েছিল রাভিনাকে। গোবিন্দ ও তার জুটি ভেঙে যায়। সে জায়গায় চলে আসেন কারিশমা কাপুর। তখন গৌরী খান ইন্ডাস্ট্রির একটা খুঁটি। শাহরুখ খানের নায়িকা কে হবেন, অন্যান্য পরিচালকেরা কাকে নেবেন ছবিতে— সেসব ক্ষেত্রেও প্রভাব খাটানোর ক্ষমতা রাখতেন গৌরী।

তাই এত বছর পর নাম না করেই কি নিজের তরতাজা ক্যারিয়ারের ব্যর্থতার কারণ হিসেবে কাপুর সিস্টার্সদের দুষলেন রাভিনা? প্রশ্ন নেটাগরিকদের।

এখানেই থামেন নি রাভিনা। বলিউডের সঙ্গে টেনে এনেছেন ক্লাসরুম পলিটিক্সের তুলনাও। রাভিনা ট্যান্ডন বলেছেন, ‘কারও অবনতি হচ্ছে, কেউ তলিয়ে যাচ্ছে, দেখতেই অনেকে ভালোবাসে এখানে, ইচ্ছে করে ছবি থেকেও বাদ দেওয়া হয়। এক নোংরা খেলার নেশায় তারা বুঁদ হতে থাকে ক্রমশ।’

তবে করণ জোহরকে কোনও মন্তব্য করেন নি রাভিনা ট্যান্ডন। বরং কিছুটা তার পক্ষেই বলেছেন। করণের প্রযোজনায় সুশান্তের ছবি ‘ড্রাইভ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সুশান্তের মৃত্যুর পর নেটাগরিকদের একাংশ করণ বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, ইচ্ছে করেই ড্রাইভের মতো স্টোরিলাইন বিহীন, নড়বড় একটা স্ক্রিপ্টে সুশান্তকে কাস্ট করেছিলেন করণ জোহর। কিন্তু রাভিনা ট্যান্ডন সেটা মানতে রাজি নন। তার প্রশ্ন, ‘কোটি কোটি টাকা খরচ করে কোনও প্রযোজক ইচ্ছে করে কেন খারাপ ছবি বানাতে যাবেন বলতে পারেন?’⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension