
মুহাম্মদ রফিক ইসলাম
নৈঃশব্দ্যের ঘন গাঢ় কষ্টের গহিন
চোখের জলজ রং মেখে হেঁটে যায় ডাহুক
পলাতক রঙিন ভাবনা পড়ে থাকে হিজলের বনে
মনপোড়া ঝাউবনে গেয়ে ওঠে ঝিঁঝি
বিরহী তানপুরায় বাজে মিলনের সুর
শরীরে কলঙ্ক লুকিয়েও চাঁদ হাসে
কপাট লুটিয়ে পড়লে দুয়ারের কাছে
ভোরের উঠোনে ফুটে শিউলি, জবা…
কৃষ্ণচূড়া ফুলে নাচে লালচে ফাগুন
কোকিলের সুমধুর গানে মন আউলায়া যায়



