প্রবাস

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার ক্রুজ ভ্রমণ অনুষ্ঠিত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার জাঁকজমকপূর্ণ ক্রুজ ভ্রমণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে এগারোটায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা থেকে ক্রুজ যাত্রা শুরু করে। ক্রুজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার।

ক্রুজে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এ. এম. মালিক, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবুল আহমেদ। ক্রুজে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার। ক্রুজে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার সভাপতি প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।

ফোরামের সাধারণ সম্পাদক তরুন সংগঠক গোলাম এন. হায়দার মুকুট এবং উদযাপন কমিটির সদস্য সচিব শাওন বাবলার সঞ্চালনায় ক্রুজে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক সারোয়ার খান বাবু, প্রতিষ্ঠিাতা সদস্য একেএম. রফিকুল ইসলাম ডালিম, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল কুদ্দুস, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মার্শাল মুরাদ, তারেক রহমান পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির, কম্যুনিটি অ্যাকটিভিস্ট মিয়া মোহাম্মদ দুলাল ও মোঃ এ. সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী শামসুদ্দীন বশির, ঢাকা নবাবগঞ্জ এসোসিয়েশন ইউএসএ ইন্ক-এর সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া বেলাল ও সহ-সভাপতি আব্দুর রশিদ বাবু, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী , কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কার্যকরী সদস্য আজাদ বাকের ও সাদী মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জে. খান ডিউক, কম্যুনিটি অ্যাকটিভিস্ট মোহাম্মদ হাসান জিলানী, প্রধান সমন্বয়কারী আব্দুল সালিক জাকির, যুগ্ম আহ্বায়ক আবরার হানিফ ডাবলু, এস. আই. ঢালী, মাসুদ করিম মিলন ও মোয়াজ্জেম হোসেন কাজল, যুগ্ম সচিব মিজানুর রহমান মিজান, কামাল হোসেন, ইকবাল সরদার সুমন ও মাহফুজ রহমান, সমন্বয়কারী মজিবুর রহমান, আকবর আলী আবদীন রবি ও গোলাম এইচ. মুনিফ। ক্রুজ ভ্রমণে সোশ্যাল মিডিয়ার দায়িত্বে ছিলেন সুমন সরদার, আব্দুল মান্নান হোসাইন, বুলবুল ভুঁইয়া, মিজানুর রহমান (বরিশাল), নাজিম খান ও সৈকত চাঁন্দা, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এ কে এম রফিকুল ইসলাম ডালিম ও মোঃ আশরাফুজ্জামান, সার্বিক তত্ত্বাবয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম, মোঃ মফিজুর রহমান, মোহাম্মদ আলী, এম ডি কামরুজ্জামান লালু, সাংস্কৃতিক ব্যবস্থাপনায় ছিলেন সালমা হক, সায়মা সুলতানা শীলা, ফাতেমা আক্তার ও শিল্পী আক্তার। ক্রুজে আপ্যায়নের দায়িত্বে ছিলেন এম ডি ফরিদী শিপন, মান্নান হোসাইন, আলী হোসেন ও সরদার আব্দুর রব।

ক্রুজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের ক্ষেত্রে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী ম-ল, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলাম, অধ্যাপক ইলিম মোঃ নাজমুল হোসেন, শেখ আনসার আলী, ইশতিয়াক রুমী, মোহাম্মদ আলী, মতিউর রহমান লিটু, মোফাজ্জল হায়দার, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, এ কে এম এ রশীদ, আবুল কাশেম, ড. জাকিরুল ইসলাম, মোঃ শাহ আফজাল হোসেন, মোঃ আবুল কাসেম, মোঃ সালাহ উদ্দিন, এখতরুজ্জামান রতন, শহীদুল্লাহ পাটোয়ারী, প্রফেসর মনির হোসেন খান, মোঃ মিজানুর রহমান, হাজী মোঃ ফরহাদ উল্লাহ। ক্রুজের প্রচার সম্পাদক মাইন উদ্দিন প্রকাশনা ও প্রচারণার দায়িত্ব পালন করেন। সার্বিক সহযোগিতা করেন নুরুল ইসলাম আবু, আবুল কালাম লিটন, এম.ডি আব্দুল লতিফ খান, আব্দুল মান্নান দেলোয়ার, বুলবুল ভুঁইয়া, আবু বকর সিদ্দীক, হাবিবুর রহমান মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সরকার, খালিদ আহমেদ বাবু, মোঃ কবির হোসেন, এস এম শফি, এম ডি সফিক, সাইফুল ইসলাম চৌধুরী বেনজির, বুলবুল হোসেন, আল আমিন, সিদ্দিকুর রহমান, মোঃ আলী হোসেন, আব্দুল মোমেন সোহেল, মোঃ আব্বাস উদ্দিন, মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ তোফাজ্জল হোসেন, শামীম আহসান আকন্দ, জি এম সামসু উদ্দিন, ওয়াসিম খন্দকার, সালাম রাসেল, মোঃ ইকবাল আলম, মোঃ সারোয়ার জাহান জীবন, আব্দুল করিম তানভীর, নূলে আলম, সেলিম আহমদ, মাহবুব রহমান, মোঃ আরিফুল ইসলাম, জহুরুল ইসলাম তালুকদার, মাহবুব আলম, মোঃ এম হোসেন, মোঃ আমজাদ হোসেন, মহিদুল ইসলাম, মোঃ ইকবাল আলম, মোঃ এম হোসেন, শেখ জালাল আহমেদ, মোঃ নজরুল ইসলাম, সাইফুল মিলন, নীরব হক, জাকির হোসেন খান, জিয়া উদ্দিন হায়দার মুনিফ, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ রাব্বী গোলাম, কামরুল হাসান, বাবুল (সোনারগাঁও), ফয়সাল উদ্দিন, ফারহান চৌধুরী, বাশার মিয়া, সফিকুল সরকার (রকেট), মাইন উদ্দিন, ইমরান চৌধুরী, নূর আলম হাসান, জাহাঙ্গীর আলম লিপন, রাশেদ আল হেলাল, আজমল হক, ছাইদুল ইসলাম রিয়াদ, সালমা হক, মাওলানা আবুল কালাম, সৈয়দ শরীফুল হক, আব্দুর রাজ্জাক, জাকির হোসেন জেবিন, এ কে আজাদ, জাকির হোসেন রিয়াদ, আল আমিন মেহেদী, মাসুদ আলম, মোঃ দেলোয়ার হোসেন, রাউফুল ইসলাম খাঁন, এ কে মহসিন, কাজী আবু নাসের, মোঃ আলম শামীম, তৌহিদুল ইসলাম খোকন, নাজিম খান, মোঃ সাঈদ উদ্দিন, মোহাম্মদ রাজা, রাউফুল ইসলাম খান, ফয়সাল, আমজাদ হোসেন, আব্দুল মান্নান, শাহিন হোসেন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মর্তুজা, দেলোয়ার মজুমদার, আল আমিন, তুষার আহমেদ, নাজিম খান, এম.ডি রোমান, বাছেদ মোল্লা, খলিলুর রহমান, এম.ডি আবু বকর, সাঈদ উদ্দিন, মোহাম্মদ রাজা, কামরুজ্জামান, শাহীন হোসেন, মোঃ বাশার, নজরুল ইসলাম, উত্তম, রফিকুল ইসলাম রফিক, বুলবুল আহমেদ ও জাফর আহমেদ।

ক্রুজ ভ্রমণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের পাশাপাশি অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রধান অতিথি ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য এ জাতীয় আয়োজন অর্থবহ ও কার্যকর হবে এবং দেশনেত্রীর মুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নির্বিঘœ করার স্বার্থে এ শক্তিকে আত্মনিয়োগ করতে হবে।

এ এম মালিক বলেন, জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার এ আয়োজন আমাকে মুগ্ধ ও আশান্বিত করেছে। আমি যুক্তরাজ্যে আমাদের আশা ও ভালবাসার কেন্দ্র তারেক রহমানকে এ বিষয়ে অবহিত করবো।

জিল্লুর রহমান জিল্লু আয়োজকদের আয়োজনকে অভিনন্দিত করেন এবং ক্রুজ ভ্রমণ জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ অগ্রযাত্রায় তাৎপর্যবহ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান বক্তা রাফেল তালুকদার বলেন, বাংলাদেশ আজ নৃশংস স্বৈরাচারী শাসনে অতিষ্ঠ। এ সরকার কেবল জাতীয়তাবাদী চেতনার আদর্শে উজ্জীবিত লোকদেরই প্রতিপক্ষ নয়, বরং সে বাংলাদেশের স্বার্থ ও অস্তিত্বেরই প্রবল প্রতিপক্ষ। কাজেই জাতীয়তাবাদী শক্তিকে দেশ ও জাতির স্বার্থে দেশনেত্রী খালেদা জিয়া ও বাংলাদেশের অবিসংবাদিত ভবিষ্যৎ কা-ারি তারেক রহমানের নেতৃত্বে আরো সংঘবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

একেএম রফিকুল ইসলাম ডালিম আয়োজনের ত্রুটি-বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ জাতীয় আয়োজনে অব্যাহত সহযোগিতা কামনা করেন।

ক্রুজের আহ্বায়ক সারোয়ার খান বাবু ক্রুজে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং যাঁরা বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে ক্রুজকে সফল করতে ভূমিকা রাখেন তাদের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ফোরামের সভাপতি প্রফেসর মোঃ রফিকুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে প্রতিহত করার ঘোষণা দিয়ে ‘যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ’ এ কর্মসূচী নিয়েছে জাতীয়তাবাদী ফোরাম। এবং হাসিনার সকল প্রোগ্রামকে প্রতিহত করতে সকল নেতাকর্মী যথাযথভাবে ভূমিকা রেখেছে। এর পরই আমরা আনন্দঘন অনুষ্ঠান ক্রুজ এর আয়োজন করি। ক্রুজে রাজনীতি নেতা কর্মীর পাশাপাশি আঞ্চলিক সংগঠনের নেতাদের উপস্থিত আমাদেরকে আন্দোলিত করেছে। এ অনুষ্ঠান প্রমাণ করেছে জাতীয়তাবাদী ফোরাম দেশ ও সমাজ সেবায় এক ও অভিন্ন।

ক্রুজে বরেণ্য শিল্পী ছিলেন বাংলাদেশের খ্যাতিমান শিল্পী রিজিয়া পারভীন। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন শম্পা হক। রিজিয়ার পারভীন বিএনপির দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার গান দিয়ে শুরু করে সঙ্গীতানুষ্ঠান। তার প্রত্যেকটা গান পরিবেশনা অভ্যাগত অতিথিদের বিমলানন্দে আপ্লুত করে। ক্রুজের শেষ পর্যায়ে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ডায়মন্ড রিং স্পন্সর করেছে সোনাচান্দি জুয়েলার্স, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ স্পন্সর করেছেন বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য আজাদ বাকির, তৃতীয় পুরস্কার টিভি স্পন্সর করেছেন মফিজুল ইসলাম, চতুর্থ পুরস্কার ট্যাবলেট স্পন্সর করেছেন মোহাম্মদ আক্তার বাবুল, পঞ্চম হতে সপ্তম পুরস্কার স্পন্সর করেছেন বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের।

রাজনীতি সংগঠন হিসেবে এ প্রথম যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আনন্দঘন ক্রুজ অনুষ্ঠিত হয়। ক্রুজে রাজনৈতিক নেতা-কর্মীর পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অসংখ্য ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ সপরিবারে অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ এমন একটি অবিস্মরণীয় ক্রুজ ভ্রমণ আয়োজনের জন্য সংগঠকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামিতে এ জাতীয় আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension