প্রবাস

প্রবাস প্রজন্মে বিজয়ের চেতনা প্রবাহিত করার উদ্যোগ

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বাঙালির বিজয় দিবসের পেক্ষাপট প্রবাস প্রজন্মকে যথাযথভাবে অবহিত করার অভিপ্রায়ে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম বিশেষ এক কর্মসূচি হাতে নিয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কে ‘বিজয়ের অনুষ্ঠান’এ জড়ো করা হবে আমেরিকায় জন্মগ্রহণকারি বাঙালি প্রজন্মকে। এর আগে অষ্টম থেকে দ্বাদশ গ্রেডের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে ‘বাঙালির বিজয়’ ( ১৬ ডিসেম্বর ভিক্টরি ডে) শিরোনামে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারিদের পুরস্কার প্রদানের পাশাপাশি অংশগ্রহণকারি সকলকে অনুষ্ঠানে এনে একাত্তরে বাঙালির বিরত্বের ইতিহাস বিবৃত করা হবে। এ অনুষ্ঠান হবে ১৬ ডিসেম্বর রোববার বিকেল ৪টা থেকে জ্যাকসন হাইটসের জুৃইশ সেন্টারে। বিজয়ের গান পরিবেশন করবেন কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসানসহ প্রবাসের বিশিষ্ট শিল্পীরা।

সেক্টর কমান্ডার্স ফোরামের নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারির সঞ্চালনায় এ সভায় বিজয় দিবসের কর্মসূচিকে সাফল্যমন্ডিত করার সংকল্পে বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি হারুন ভূইয়া এবং মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, যুগ্ম সম্পাদক নূরল আমিন বাবু, বিজয় দিবস উদযাপনী কমিটির আহবায়ক সবিতা দাস, -সচিব শুভ রায়, কার্যকরী কমিটির সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দি, যুব সম্পাদক ফাহাদ সোলায়মান, নির্বাহী সদস্য লাবলু আনসার।

এ সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী, সামনের জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করে বাংলাদেশের গণমাধ্যমসমূহে প্রচারণা চালানো হবে। এ উপলক্ষে গঠিত সাব-কমিটির আহবায়ক হচ্ছেন হারুন ভূইয়া এবং সদস্য সচিব নূরল আমিন বাবু।

এনআরবি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension