প্রবাস

ওজন পার্কে বাংলাদেশ সোসাইটির নয়ন-আলী পরিষদের বিশাল নির্বাচনী সমাবেশ

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেলের এক নির্বাচনী সমাবেশ থেকে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান হয়েছে। একইসাথে নির্বাচন কমিশন কতৃক ‘নয়ন-আলী’ পরিষদের মনোনয়নপত্র বাতিল করা দুই সদস্যের প্রার্থীতা ফিরিয়ে দেয়ারও দাবি জানান হয়।
গত ১ অক্টোবর সোমবার রাতে ওজন পার্কের আল মদীনা পার্টি হলে ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত বিশাল এ নির্বাচনী সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।
‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আবু নাসের ও জয়েন্ট সেক্রেটারী মাকসুদ আহমেদ চৌধুরীর পরিচালনায় এবং ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল মান্নানের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আলহাজ্ব বদরুল হক, ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চীফ কো-অর্ডিনেটর একলামুজ্জামান নুনই, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডা. আবদুল লতিফ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইঞ্জিনিয়ার মোকসেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদার ও কাজী আজহারুল হক মিলন, সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি প্রার্থী মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল মালেক, চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট গৌস খান, মিজানুর রহমান মিজান, নাসিম আহমেদ, শাহাদাত হোসেন রাজু, সারোয়ার হোসেন, খায়রুল ইসলাম খোকন, আবদুল করিম, বজলুর রহমান, আবদুর নূর ভূইয়া, সাগর সানু, লিটন, আবদুল হালিম, মিল্টন প্রমুখ। সমাবেশে কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। ওজন পার্ক কেন্দ্র হচ্ছে বাংলাদেশ সোসাইটির বিজয় নির্ধারক। এ কেন্দ্রে বিজয়ীরাই চূড়ান্তভাবে জয়ের মালা ছিনিয়ে নেবে। ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতির উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, ওজনপার্ক ‘নয়ন-আলী’ প্যানেলের ঘাঁটি। সোসাইটিকে নেতৃত্ব দিতে ‘নয়ন-আলী’ প্যানেলের বিকল্প নেই উল্লেখ করে এই প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বদরুল হোসেন খান বলেন, নয়ন-আলী প্যানেল নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটি কমিউনিটিকে কাঙ্খিত লক্ষে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।

‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আবু নাসের বলেন, আসন্ন নির্বাচনে সকলের সহযোগিতায় ওজনপার্কে সর্বোচ্চ সংখ্যক ভোটে নির্বাচিত হয়ে ‘নয়ন-আলী’ প্যানেল চূড়ান্তভাবে জয়ী হবে। এজন্য সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।

সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ আলী তার বক্তব্যে নির্বাচন কমিশন কতৃক ‘নয়ন-আলী’ পরিষদের মনোনয়নপত্র বাতিল করা দুই সদস্যের প্রার্থীতা ফিরিয়ে দেয়ারও জোর দাবি জানান। তিনি বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে নিয়মিত প্যরেড অনুষ্ঠানের ব্যবস্থা সহ কমিউনিটির কল্যাণে নানামুখি উদ্যোগ নেয়া হবে।সোসাইটির কার্যক্রমে নতুন দিগন্তের সুচনা হবে। সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন সকলের উপদেশ ও পরামর্শ কামনা করে বলেন, নির্বাচিত হলে নির্বাচনী ইশতেহারের বাইরেও সোসাইটির কল্যানে অনেক কিছু করার উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, আমরা ‘নয়ন-আলী’ পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা দিতে চাই। আশা করি নির্বাচন কমিশন আসন্ন নির্বাচন নিরপেক্ষভাবে সম্পাদনের নিশ্চয়তা প্রদান করবেন।

আব্দুর রহীম হাওলাদার বাংলাদেশ সোসাইটি ইনক’র উল্লেখযোগ্য কার্যকমের বিবরণ তুলে ধরে বলেন, ‘নয়ন-আলী’ প্যানেল বিজয়ী হলে সোসাইটিকে অন্য উচ্চতায় নেয়া সম্ভব হবে।
সমাবেশে আলী ইমাম শিকদার ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। এসময় তিনি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। তারা ‘রব-রুহুল’ প্যানেলের মুখপাত্র হয়ে কাজ করছে। ইতোমধ্যে সোসাইটি গঠনতন্ত্র লংঘন করে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। তিনি নির্বাচনের দিন ‘নয়ন-আলী’ প্যানেলের পরিচালনা কমিটি ও সমর্থকদের অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়ে বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানান।
সমাবেশ থেকে জানান হয়, আগামী ৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় জ্যামাইকার পানসী রেস্টুরেন্টে এবং ৭ অক্টোবর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে ‘নয়ন-আলী’ প্যানেলের পরবর্তী পরিচতি সভা অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)। এবারের নির্বাচনে বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদে ‘নয়ন-আলী’ প্যানেল থেকে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলেও পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে এই প্যানেলের দুই সদস্যের মনোয়নপত্র বাতিল করে দেয়া হয়। নির্বাচন কমিশনের চুড়ান্ত প্রার্থী তালিকায় ১৭ জনের নাম প্রকাশিত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension