
মাহবুব-এ-খোদা
বাংলা আমার মাতৃভাষা
সোনার চেয়ে দাম,
মায়ের মুখে শিখিয়ে দেন
মহান অন্তর্যামী।
এই ভাষাতে কথা বলে
মিটাই মনের আশা,
ভাষার তরে রাখছি হৃদে
গভীর ভালোবাসা।
বায়ান্নতে জিন্নাহ এসে
চাপাতে চায় উর্দু,
তাড়িয়ে দিতে বাঙালিরা
হয়ে ওঠে বুদ্ধু।
ভেঙে ফেলে কার্ফু আইন
রক্তে ভাসে রাস্তা,
ফেব্রুয়ারির একুশ তারিখ
পাকি হলো খাস্তা।
বাংলা হলো রাষ্ট্রভাষা
শহিদ সেনার প্রাণে,
আজও সবাই স্মরণ করি
গাফফার ভাইয়ের গানে।



