
ফেরদৌস জামান খোকন
ভাষার মাসে শ্রদ্ধা আসে
মনের ভেতর থেকে,
মায়ের ভাষা রক্ষার জন্য
যায় নি কভু বেঁকে।
দামাল ছেলে রক্ত ঢেলে
আনলো মায়ের ভাষা,
শ্রদ্ধা জানাই তাঁদের তরে
জানাই ভালোবাসা।
রফিক শফিক সালাম বরকত
অমর হয়ে আছে,
বিলিয়ে দেন জীবন তারা
শত্রু সেনার কাছে।
মায়ের ভাষার জন্য এমন
কে দিয়েছে রক্ত,
বজ্র কণ্ঠে স্লোগান নিয়ে
শপথ করে শক্ত।
ফেব্রুয়ারি এলে দেশে
তাদের আমরা স্মরি,
ভাষার জন্য অকাতরে
গেছে যারা মরি।



