
গোলাপ মাহমুদ সৌরভ
ভালোবাসা মানে বাবা তুমি
তুমি মানে আদর্শের চাবি,
বাবা মানে অনুপ্রেরণার শক্তি
স্মৃতির চিরকুটে প্রতিচ্ছবি।
বাবা মানে ন্যায় আদর্শের প্রতীক
দূর্লভ সাহসের সেই মনোবল,
বাবা মানে বটবৃক্ষকের ছায়া
বেড়ে ওঠার সব আত্মবল।
বাবা তুমি শৈশবের সেই বিকেল
তোমার হাত ধরে পথচলা,
বাবার আদর স্নেহ মায়া মমতা
শেখানো ভুলি বাবা বাবা বলা।
বাবা মানে সন্তানের শত আবদার
চাওয়া পাওয়ার পরিপূর্ণ সুখ,
বাবা মানে সেই শিক্ষার আলো পথ
শৈশবে বেড়ে ওঠার প্রিয়মুখ।



