
শারমিন নাহার ঝর্ণা
একদিন হয়তো ছুটি হবে
জমানো সমস্ত অভিমানের,
আমি হাঁটবো তোমার টানে ধীরে ধীরে
ক্ষিপ্ত চোখ দুটো ছুটবে শুধু তোমাকে
মন ভরে নীরব দৃষ্টিতে দেখার নেশায়।
হয়তো শাড়ির আচঁল পথের ধুলোয় মোড়ানো
মাথার চুল গুলো এলোপাতাড়ি,
লোকে বিদ্রুপ করে বলে পাগলিনী।
চোখের নিচে হয়তো কালো কালো দাগ,
চোখে নেই অঞ্জন কপালে নেই টিপ
অভিমানের আড়ালে হারিয়ে গেছে অজস্র দিন
শুধু বেঁচে আছে তোমাকে দেখার স্বাদ,
শুধু একটু বাড়িয়ে রেখো তোমার হাত।



