প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিএনপি নেতা তরিকুল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্টঃ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তাকে চিকিৎসার জন্য রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবিন খান।

জানা যায়, বিএনপি নেতা তরিকুল ইসলাম দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা অসুস্থতায় ভুগছেন। তার ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে রয়েছেন।

এ ব্যাপারে তার ছেলে জানান, তার বাবার কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আজ শনিবার (১৩ অক্টোবর) তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হতে পারে বলেও জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension