বিনোদন

‘নাওয়াজের সঙ্গে উত্তেজক দৃশ্যে অভিনয় করতে হবে’

রূপসী বাংলা বিনোদন ডেস্ক : হলিউডে যে আগুন লেগেছিল তা অনলে এবার বলিউড। কখনও গায়ক তো কখনও পরিচালক, #mee too কথাঘাতে একের পর এক খুলে টিনসেলের ভন্ড মুখোশ। বহু বছরের চেপে রাখা ক্ষোভ তীক্ষ্ণ ছুরির ফলার মতো আঘাত শানাচ্ছে বলিপাড়ার বুকে। এবার তীরের ফলায় ‘বাবুমশাই বন্দুকবাজ’ এর পরিচালক কুশান নন্দী। এবং নাওজউদ্দিও। নেপথ্যে চিত্রাঙ্গদা সিং।

নায়িকা জানান, ” সালটা ২০১৭। ‘বাবুমশাই বন্দুকবাজ’-এর জন্য আমাকে কাস্ট করা হয়েছিল। শ্যুটিংও হয়ে গিয়েছে বেশ অনেকটা। এমন সময় একদিন শ্যুটিং ফ্লোরে পরিচালক বলেন, নওয়াজের সঙ্গে আমাকে একটি উত্তেজক দৃশ্যে অভিনয় করতে হবে। অথচ চিত্রনাট্য শোনানোর সময় এমন কোনও দৃশ্যের কথা বলা হয়নি। এই সময় ও ঘটনাটা আমার কাছে সত্যি খুব ভয়ঙ্কর। সেদিন আমার পাশে কেউ সেটের কেউ দাড়াননি। আমাকে ফ্লোর ছেড়ে বেড়িয়ে আসতে হয়েছিল।”

ছবি: ট্যুইটারের সৌজন্যে

কিন্তু কেন সেদিন বেড়িয়ে এসেছিলেন চিত্রাঙ্গদা। নায়িকার কথায়, ” পরিচালকের এই কথা আমি মহিলা প্রযোজক ও নওয়াজকে বলতে যাই, কেউই আমার কথা কেউ পাত্তা দেননি। অবাক হয়েছিলাম। কিছু বলতে পারিনি সেদিন।” তাই আজ তনুশ্রীর সাহসকে সম্মান জানিয়ে চিত্রাঙ্গদা বলেন, “এটা শুধুমাত্র হলিউডকে নকল করা নয়। এটা আমাদের সমাজের অবস্থানটা চোখে আঙুল দিয়ে দেখানো। মিডিয়া একটা দুর্দান্ত কাজ করছে। এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত।

এদিকে বলিউড, টেলিভিশন, ডিজিটাল ইন্ডাস্ট্রি, প্রত্যেকটি কাজের জায়গা সুরক্ষিত করার জন্য উদ্যোগ নিয়েছেন প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া৷ গিল্ডের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে৷ ১০ অক্টোবর গিল্ডের সদস্যরা একটি বৈঠকে বসেছিলেন৷ তাঁরা জানিয়েছেন, প্রত্যেক অভিনেতা, অভিনেত্রী, ক্রিউ মেম্বারসহ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরা যাতে ইন্ডাস্ট্রিতে সুরক্ষিত ভাবে কাজ করতে পারে সেই জন্য গিল্ড একটি কমিটি তৈরি করেছেন৷

ছবি: ট্যুইটারের সৌজন্যে

সেই বিশেষ কমিটির সদস্যরা হলেন, স্নেহা রজনী (কমিটি প্রধান), অপুর্ব মেহতা, একতা কাপুর, ফাজিলা আলানা, জ্যোতি দেশপান্ডে, কিরণ রাও, কুলমিত মাক্কার, প্রীতি সাহানি, রোহন সিপ্পি, সিদ্ধার্থ রায় কাপুর এবং বিজয় সিং৷ ইন্ডাস্ট্রির প্রত্যেকে যেন সুরক্ষিত আবহাওয়ায় কাজ করতে পারে৷ কাজের জায়গায় এসে কাউকে যাতে হেনস্তার শিকার না হতে হয়, তার দায়িত্ব নিলেন এই সদস্যরা।

বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, ১) কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্তার ভিত্তিতে তৈরি গেজেট অব ইণ্ডিয়ার নোটিফিকেশন যেন কমিটি প্রত্যেক সদস্যের কাছে নিশ্চিতভাবে পৌঁছে যায়৷ যাতে তাঁরা দ্রুততার সঙ্গে যৌন হেনস্তার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে পারে৷

২) যৌন হেনস্তা মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে গিল্ডের তরফে৷ প্রোফেশনাল এজেন্সির যথাযথ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে, কমিটি সদস্যরা এই লড়াই প্রতিরোধ করার সঠিক পদক্ষেপের বিশেষ ট্রেনিং নেবেন, যাতে তাঁরা সেই প্রশিক্ষণ ভবিষ্যতে সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারেন৷

ছবি: ট্যুইটারের সৌজন্যে

একাধিক ভাগে সংগঠিত করা হবে এই প্রশিক্ষণ কর্মশালা৷ এই কমিটি নিয়মিত বৈঠকে বসবে এবং এই প্রশিক্ষণ যাতে সফলতা পায় সেই প্রচেষ্টাই করবেন৷ বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ চলবে আগামী মাসগুলিতে যেখানে কমিটির সঙ্গে যুক্ত সদস্যরা এবং তাঁদের টিম অংশগ্রহণ করবেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension