প্রধান খবরযুক্তরাষ্ট্র

বিচারের মুখোমুখি হচ্ছেন হান্টার বাইডেন

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আজ সোমবার থেকে বিচারের মুখোমুখি হচ্ছেন। তিনি ইতিমধ্যেই ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র কেনার সময় মাদক ব্যবহারের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া ও ২০১৮ সালের অক্টোবরে অবৈধভাবে ১১ দিন নিজের কাছে অস্ত্র রাখাসহ তিনটি অভিযোগ আনা হয়।

হান্টার বাইডেনের বিরুদ্ধে করফাঁকির মামলাও রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর এই বিচার শুরু হচ্ছে। হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মার্কিনিরাও বিভক্ত হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন। ডেলাওয়্যারের একটি আদালতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে হান্টারের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মামলার বিচারিক কার্যক্রম চলতে পারে।

ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, আদালতে তারা বিভিন্ন ছবি, সাক্ষী ও বার্তা উপস্থাপন করবেন, যাতে এটি প্রমাণ করা সম্ভব হবে যে আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদক ব্যবহারের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন হান্টার।

আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত মামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিচারিক কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হচ্ছে। তবে হান্টার আগ্নেয়াস্ত্র কেনার সঙ্গে সম্পৃক্ত তিনটি অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অনুযায়ী, সব অভিযোগ প্রমাণিত হলে হান্টারের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

একদিকে ৮১ বছর বয়সি জো বাইডেন যখন দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন, তখন অন্যদিকে তার ছেলে বিচারের মুখোমুখি হতে চলেছেন। যদিও জো বাইডেন ছেলের অভিযুক্ত হওয়ার বিষয়টিকে রাজনৈতিক দায় হিসেবে মেনে নিতে রাজি নন। তবে এ বিচারিক কার্যক্রম থেকে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হান্টারের বাবা জো বাইডেনের প্রতিদ্বন্দ্বীরা বিশেষ সুবিধা নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

ইউএসএটুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension