
বিদেশে জিয়া পরিবারের কোনো সম্পদ নেই: বেলজিয়াম বিএনপি
রূপসী বাংলা ডেস্ক:রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সনসহ জিয়া পরিবারের বিরুদ্ধে বেলজিয়ামসহ বিভিন্ন দেশে টাকা পাচারের যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছে বেলজিয়াম শাখা বিএনপি। বৃহস্পতিবার রাজধানী ব্রাসেলসের একটি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান বেলজিয়াম বিএনপির সভাপতি আহমদ সাজা ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ই জানুয়ারি জাতীয় সংসদে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বেলজিয়াম, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দুবাইয়ে বিপুল পরিমাণ অর্থ পাচারের যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যে সম্পদের কথা তিনি উল্লেখ করেছেন বাস্তবে সেই সম্পদের কোনো অস্তিত্বই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জন্য নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বেলজিয়াম বিএনপি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেলজিয়াম বিএনপির সহ-সভাপতি আলী জাহাঙ্গীর, সহ-সভাপতি সৈয়দ মাহমুদ আক্কাস, সহ-সভাপতি আবুল হাসনাত শামছুল, সহ-সভাপতি রাকিব হাসান প্রধান, সহ-সভাপতি গোলাম নবী শ্যামল, সহ-সভাপতি আবু বক্কর, সহ-সভাপতি কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আশিক আহমদ বাপ্পী, যুবদলের আহবায়ক কাজী রহিমুল বাবু, যুগ্ম আহ্বায়ক মনির মোড়ল মাসুদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফা বাবু, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাফি শরিফ সাদিক, যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন ইরানী প্রমুখ। বিজ্ঞপ্তি



