
মুকুল হোসেন
আমি যাহা চাই
তাহা কভু নাহি পাই,
যদিও পাই-
তবে তাহা করুণাময়।
আমি যাহা চাই,
তবে কি তাহার প্রাপক আমি নই?
নাকি সে মোর প্রাপ্য নয়?
যদি হইত-
তবে আপনা-আপনি আসিবার।
আমি যাহা চাই
তাহা কভু নাহি পাই,
যদিও পাই-
তবে তাহা ক্ষণিকালয়।
আর যাহা চাই না
তাহা তবু যেন পাই,
তবে কি তাহা ভুল করিয়া পাই?
নাকি ইহা মোর প্রাপ্য ছিল তাই?
আমি যাহা চাই
তাহা কভু নাহি পাই,
যদিও পাই-
তবে তাহা মরীচিকাময়।
যাহা চাহিবা সত্ত্বে না পাই,
তবে কি তাহা ভুল করিয়া চাই?
নাকি ইহা মোর প্রাপ্য নয়?
যদি হইত-
তবে আপনা-আপনি আসিবার।
যাহার লাগি করি অধীর অপেক্ষা,
সে চাহিয়া রয় তাহার আপন প্রচেষ্টায়।
তবে কি সে পায়,
তাহার আপন প্রতীক্ষমাণ?
হয়ত বা পায়, নতুবা উপেক্ষায়!
কেননা, সেও হয়ত বা রয়
অন্য কাহারো প্রতীক্ষায়।
তবে কি সে পায়,
তাহার আপন প্রতীক্ষমাণ ?
হয়ত বা পায়, নতুবা যোজন-বিয়োজন।
কেননা, সবারই মাঝে রহিয়াছে ওই-
বিপ্রতীপ কোণ।



