
সারমিন চৌধুরী
একটা ভেজা দাঁড়কাক
চুপচাপ ঠায় বসে কাঁপছে একাকী
শরতের শেষ সন্ধ্যায় কৃষ্ণচূড়ার ডালে।
পালক ভিজে গেছে বাসায় ফেরার ঠিক আগ মূহুর্তে
খাঁ খাঁ শূন্য কৃষ্ণচূড়া গাছে তখন ভীষণ বেদনা।
রঙ ফিকে হয়ে আসা বিদঘুটে সন্ধ্যারাতে,
ব্যথার ভায়োলিন হয়ে বাজে ঝিঁঝিঁ পোকার দল।
অসহায় চোখে তাকিয়ে থাকে কালো কাক,
তার চোখমুখে তখন নীরব অভিমান
একটাই জমাট প্রশ্ন ঠোঁটের ডগায়!
কেন? খোদা! আমাকেই কেন! বারেবার,
এই বিবর্ণতার চরম মূল্য চোকাতে হয়।



