যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

শনিবার (১৮ জুলাই) পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে নিরাপত্তা পরিস্থিতি এখন জটিল হয়ে পড়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে যেকোনো সময় অবস্থা আরও খারাপ হতে পারে।

বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করার পাশাপাশি নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে সতর্কবার্তাটিতে।

এতে আরও বলা হয়েছে, বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল এবং আকাশপথ বন্ধ করে দেয়ায় আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ইরান–সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও নাগরিকদের ওপর হামলা চালাতে পারে।

এ সতর্কতা জারির কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, শুক্রবার জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। ফলে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়াল ১৬ জনে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension