নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে যে ব্যাংকে

ভূপৃষ্ঠের নিচে শতাধিক ঘরে সোনার বাট! ভাবতেই অনেকের কাছে অবাক লাগবে। না এটা কোনো গুপ্তধনের ভাণ্ডার নয়, বিশ্বের সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে এই ব্যাংকে।

ব্যাংকটির নাম নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ। নিউ ইয়র্কের মূল শহুরে এলাকা ম্যানহাটনের অর্থনৈতিক জেলার মাঝামাঝি এর ঠিকানা। তবে সোনা রাখা হয় মাটির নিচে। ঠিক কী পরিমাণ সোনা এখানে মজুত রয়েছে তার সঠিক হিসাব পাওয়া যায় নি।

তবে মানবসভ্যতার ইতিহাসে এত সোনা এর আগে কোথাও রাখা হয়েছিল কি না, তা জানা নেই। ভূপৃষ্ঠের নিচে মাটি, পাথর, বালির বিভিন্ন স্তর রয়েছে। সে রকম তিনটি স্তর পেরিয়ে চতুর্থ স্তর ‘বেডরক’-এ রাখা হয় সোনা। মাটির প্রায় ৮০ ফুট নিচে সিন্দুকে থাকে এই সোনা।

অবশ্য এটি নামেই সিন্দুক। বাস্তবে এটি বড় আকারের ঘরের মতো। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে এ রকম ১২২টি ঘর আছে। এক একটি ঘরে থরে থরে সাজানো থাকে ঝকঝকে সব সোনার বাট। যার এক একটির ওজন ২৭ পাউন্ড। মানে ১২ কেজি ২৪৭ গ্রাম। দাম কম করে ১ দশমিক ৬ লাখ মার্কিন ডলার। এছাড়া কম আমানতকারীদের জন্য রয়েছে ছোট ঘর। তার নাম ‘লাইব্রেরি ভল্ট’।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension