কবিতাসাহিত্য

বিষণ্ণ আকাঙ্ক্ষা

সারমিন চৌধুরী


কেউ থাকে না আজীবন পাশে
থাকে শুধু স্মৃতির তাকে পাষাণ মানুষের ঘ্রাণ
যেখানে রঙ তুলিতে আঁকা চিরচেনা অবয়ব
ধুলোবালির আস্তরণে একসময় চাপা পড়ে,
আর নালিশেরা হয় আজীবন কারাবন্দি।
নিষ্প্রভ মলিন আঁধারে ডুবে যায় স্বপ্নের নগরী
অশ্রুপ্লাবিত হৃদয়ের টুকরো অংশে জন্ম নেয়
মৃত্যুহীন প্রেম সময়ের কাঁটায় ঘুরতে ঘুরতে।
দুঃখ জাগানিয়া গানে ভাঙে মনের দুকূল;
ফুলের মতো ঝরে পড়ে শপথের গাঁথা মালা
প্রণয়ের করতলে ছড়িয়ে যায় বিরহ-বিষ।
তড়পাই নিজেকে নিজের ভেতর দিবারাত্রি
তবুও চুপচাপ গড়ে যায় নিস্তব্ধ শ্মশানের বেদী
অবশিষ্ট প্রেমটুকুও শুধু তোমারই জন্য রাখা।
তুমি পথ ভুলে কেন আসো না এই পথে?
মাঝেমধ্যে বিষণ্ন আকাঙ্ক্ষা পুড়ায় খুব করে,
জানো,হারিয়ে গিয়েও তুমি হারাও নি একটুও,
প্রণয়ের অধিক বিরহ জানে এই বিষণ্ণতা
নয় কোনো ছল- এটা যে মনের দীনতা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension