
আসাদ সরকার
বাদলা দিনে বৃষ্টি পড়ে
রাস্তা ঘাটে কাদা,
বিড়াল ছানা ঘরে বন্দী
বাইরে যেতে বাধা।
টিনের চালে বৃষ্টি পড়ে
রিমিঝিমি ছন্দ,
গিন্নি ভাজে পদ্মার ইলিশ
নাকে লাগে গন্ধ।
বিড়াল ছানা শুয়ে আছে
ঘুমের ভান যে ধরে,
গিন্নি একটু আড়াল হলে
খাবে মজা করে।

বাদলা দিনে বৃষ্টি পড়ে
রাস্তা ঘাটে কাদা,
বিড়াল ছানা ঘরে বন্দী
বাইরে যেতে বাধা।
টিনের চালে বৃষ্টি পড়ে
রিমিঝিমি ছন্দ,
গিন্নি ভাজে পদ্মার ইলিশ
নাকে লাগে গন্ধ।
বিড়াল ছানা শুয়ে আছে
ঘুমের ভান যে ধরে,
গিন্নি একটু আড়াল হলে
খাবে মজা করে।