
শাহজালাল সুজন
গাছের ডালে পাখির বাসা
ছোট্ট তাদের ঘর,
পাখির ছানা ভয়ে থাকে
আসে যখন ঝড়,
মা পাখিটা খাবার খোঁজে
ভোর বেলাতে যায়,
খাবার নিয়ে নীড়ে ফিরে
যা কিছু তা পায়।
ডানা মেলে আগলে রাখে
মায়ের মনে সুখ,
ঝড় বাদলে কষ্টে কাটে
পেতে দিয়ে বুক।
সুখ পরশে পাখির ছানা
যখন বড় হয়,
মায়ের কোলটা ছেড়ে দিয়ে
অন্য নীড়ে রয়।
বাঁধন জুড়ে ভালোবাসা
ক্ষণিক মাঝে শেষ,
শূন্য ঘেরা পাখির বাসায়
থাকে স্মৃতির রেশ।



