প্রবাস

বিয়ানীবাজারে বন্যা দূর্গতদের পাশে নিউ ইয়র্ক ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান শাহ্‌ ফাউন্ডেশন

টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিয়ানীবাজারে বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বানের পানিতে তলিয়ে গেছে সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠান। নিজেদের ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার কারণে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বাসিন্দারা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বন্যা আর দেশের কোটা আন্দোলন সব মিলিয়ে দেশের এমন পরিস্থিতিতে শঙ্কায় ছিলেন এই উপজেলার বাসিন্দারা। এ অবস্থায় সিলেটের উপজেলার বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়ায় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত আড়াই শতাধিক বন্যার্ত পরিবারার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ্‌ ফাউন্ডেশন।


তৃতীয় দফায় সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বন্যায় কৃষিতে ব্যপক ক্ষতি হয়েছে। উপজেলা জুড়ে কয়েকশো হেক্টর আবাদি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে যার ফলে দিশেহারা হয়ে পড়েছেন এই উপজেলার বাসিন্দারা। এ অবস্থায় এবার বিয়ানীবাজারের অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান শাহ্‌ ফাউন্ডেশন। বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়া এলাকায় সারপার বাজারে আড়াই শতাধিক বানভাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করা হয়েছে। ২১ জুলাই শাহ্‌ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি শাহ্‌ জে. চৌধুরী এবং কো ফাউন্ডার ও ভাইস প্রেসিডেন্ট হোসনেয়ারা চৌধুরীর উদ্যোগ ও সহযোগিতায়, বীর মুক্তিযোদ্ধা ড. খসরুজ্জামান চৌধুরী পাঠাগারের ব্যবস্থাপনায় পাঠাগার প্রাঙ্গনে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। এ উদ্যোগে বিশেষ সহযোগিতায় ছিলেন শাহ্‌ ফাউন্ডেশনের ডিরেক্টর মইনুজ্জামান চৌধুরী।

এ প্রসঙ্গে শাহ্‌ ফাউন্ডেশনের কো ফাউন্ডার ও ভাইস প্রেসিডেন্ট হোসনেয়ারা চৌধুরী বলেন, বিভিন্ন বিপর্যয় আর দুর্যোগে শাহ্‌ ফাউন্ডেশন সবসময় চেষ্টা করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর। তারই ধারাবাহিকতায় এবার সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে শাহ্‌ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা উপহার হিসেবে দেওয়া হয়েছে। এই প্রচেষ্টাকে খুবই অপ্রতুল বলে উল্লেখ করে তিনি বলেন, এটি কোন সহায়তা নয়। এই উদ্যোগ মানুষের প্রতি শাহ্‌ ফাউন্ডেশনের ভালবাসার নিদর্শন যা আগামীতেও চলমান থাকবে।

ত্রাণ সামগ্রী বিতরণ উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ফকরুল চৌধুরী কাজল, সমাজকর্মী তাজুল চৌধুরী সাইদুল, আব্দুল হামিদ চৌধুরী, সেলিম চৌধুরী, সোলাইমান চৌধুরী, এমাদ চৌধুরী, খালেদ চৌধুরী, আব্দুল আওয়াল রাজু, মনির আলী, নজরুল ইসলাম, তারেক চৌধুরী, সাংবাদিক আহম্মদ রেজা চৌধুরী, পাঠাগারের সভাপতি নাহিদ চৌধুরী শাহিন, সাবেক সম্পাদক মুনা চৌধুরী সহ আরও অনেকে।

প্রতিষ্ঠার পর থেকেই শাহ্‌ ফাউন্ডেশন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশ ও ভারতের অসহায় মানুষের পাশে সবসময় তাদের সাধ্যমতো দাঁড়িয়েছে। এর আগেও বন্যা, করোনা মহামারি শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল সংগঠনটি।


ছবি


Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension