বিনোদন

বিয়ের পর হানিমুনে ভাইরাল রাখি, রইল ছবি

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন রাখি সাওয়ান্ত। তবে রাখির বিয়েটাও যে নাটকীয় হবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তাই বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর প্রথমে অস্বীকার করেছিলেন তিনি। জানিয়েছেন তিনি নাকি ভয় পেয়ে গিয়েছিলেন।

সংবাদমাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন যে প্রবাসী এক ভারতীয়কে বিয়ে করেছেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই বিয়ের পোশাকে তাঁর ছবি ভাইরাল হয়েছিল। তখন তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, যে এটা ব্রাইডাল ফটোশ্যুট। এরপর হোটেলের ঘরে তাঁর হানিমুনের ছবি ভাইরাল হয়ে যায়। সম্প্রতি তিনি জানালেন যে সত্যিই তিনি বিয়ে করেছেন এক প্রবাসী ভারতীয়কে। স্বামী ইউ কে তে থাকেন বলে জানিয়েছেন রাখি।

তিনি আরও জানিয়েছেন, যে তাঁর ভিসা পাওয়ার প্রক্রিয়া চলছে। ভিসা পেলেই উড়ে যাবেন সেখানে। তাঁর স্বামীর নাম রীতেশ। ভাইরাল হয়ে যাওয়া রাখির হানিমুনের ছবিগুলি দেখেছেন। ছবিগুলিতে স্বল্প পোশাকে আবেদনময়ী হিসাবে দেখা যাচ্ছে রাখিকে। যদিও ছবিতে কোথায় রাখির স্বামীকে কোথায় দেখা যায়নি।

রইল রাখির সাহসীর ছবির কয়েকটি ঝলক-

রাখি বলেছেন, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন যে তিনি টিভি শো প্রডিউস করবেন। এবার তাঁর সেই স্বপ্ন সত্যি হবে বলে মনে করছেন তিনি। কিভাবে তাঁদের প্রেমের শুরু সেই গল্পও বলেছেন রাখি। রাখি বলেছেন, প্রভু চাওলার সঙ্গে তাঁর সাক্ষাৎকার দেখার পরই প্রেমে পড়ে যান তিনি। এরপর থেকেই তাঁকে হোয়াটসঅ্যাপ করতে শুরু করেন।

এরপর ফোনে কথা শুরু হয় দুজনের। প্রায় বছর দেড়েক আগে থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। আগে রাখী দীপক কলালের সঙ্গে বিয়ের ঘোষণা করেছিলেন ৷ পরে জানাতে পারা গিয়েছে সেটি আসলে সত্যি নয় ৷ বর্তমানে এক এনআরআইকে বিয়ে করেছেন রাখী এমন খবরেই সরগরম সোশ্যাল মিডিয়ায় ৷ পরে দীপক রাখী সম্বন্ধে অনেক খারাপ কথা বলেছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension