
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ১ নং রাজাপুর ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী পাচোঁড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের গতকাল ২৪ এপ্রিল ছিল ম্যানেজিং কমিটির সভাপতির নির্বাচন ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়- উক্ত নির্বাচন নিয়ে এলাকায় পারস্পরিক উত্তেজনা ও দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করত জনমনে ভীতির সঞ্চার সৃষ্টি হওয়ায় তা স্থগিত করে আজ বৃহষ্পতিবার (২৫ এপ্রিল) আবার তারিখ নির্ধারণ করা হয়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ‘ক্রস’ চিহ্নের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সভাপতি নির্বাচন করতে পারবেন বলে জানানো হয়েছে।
অপরদিকে, উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের অন্তর্গত পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন আজ ২৫ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ও স্থানীয় জনগণের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় এটিকে ও স্থগিত করা হয়েছে।



