
এম এ জিন্নাহ
টাপুর-টুপুর বৃষ্টি দুপুর
বাজছে দূরে সোনার নূপুর
মুগ্ধ করা বৃষ্টিতে,
স্নিগ্ধ হাসির পরশ ঝরে
তৃপ্ত করা সৃষ্টিতে,
কি অপরূপ দৃষ্টিতে!
বৃষ্টি টলে পাতায় পাতায়
ঝুম-ঝুমা-ঝুম ছাতায় মাথায়,
জল ভরেছে বৃত্ততে,
হঠাৎ আবার মন ছুটে যায়
ফুল-পাখিদের নৃত্যতে,
জল জমেছে নিত্যতে।
পথের ফাঁকে, নদীর বাঁকে
রূপ ঝলকে চিত্র আঁকে
মন ভরে যায় স্বল্পতে,
বৃষ্টি দিনে মিষ্টি করে
সুখ জমে এই গল্পতে,
বৃষ্টি যখন অল্পতে।



