আন্তর্জাতিকপ্রবাস

ব্রিটেনের ৮০০ বছরের ইতিহাস ভাঙলেন অশ্বেতাঙ্গ লর্ড মেয়র বাংলাদেশি হাবিবুর

ব্রিটেনের নিউ ক্যাসেলে প্রথম অশ্বেতাঙ্গ মেয়র হিসাবে বাংলাদেশি বংশোদ্ভূত হাবিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ৮০০ বছরের ইতিহাস ভেঙে এ পদে নিয়োগ পান। হাবিবুর বুধবার এ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি মা-বাবার প্রতি অসীম শ্রদ্ধা জানান। সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের জন্য সমান কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হাবিবুর রহমানের প্রশংসা করেন। বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বসহকারে হাবিবুরের এই অর্জনের সংবাদ প্রকাশিত হয়েছে।

হাবিবুর রহমান মাত্র ১২ বছর বয়সে ১৯৮৫ সালে বাবা-মা ও ৬ ভাইয়ের সঙ্গে বাংলাদেশ ছেড়ে ব্রিটেনের টাইনসাইডে চলে যান। তখন তিনি ইংরেজি বলতেই পারতেন না। অথচ তিনি এখন এলসউইকের নির্বাচিত কাউন্সিলর। নিউ ক্যাসেলে লর্ড মেয়র পদে তিনি ডেভিড কুকের স্থলাভিষিক্ত হয়েছেন। করোনাভাইরাসের কারণে তার এ নিয়োগ এক বছর বিলম্বিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় তিনি নিউ ক্যাসেল সিটি কাউন্সিলে মেয়র পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন। তিনি বিরোধী লেবার দলের সমর্থক। দুই বছর নিউ ক্যাসেল শেরিফ ও ডেপুটি মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন হাবিব। মেয়র হিসাবে দায়িত্ব নেওয়ার পরই তিনি গভীর আবেগঘন বক্তব্য রেখেছেন।

১৯৭৭ সালে তার বাবা আজিজুর উন্নত জীবনের সন্ধানে ওই শহরে যান। তিনি কাজ করতেন ওয়ালসেন্ড রেস্তোরাঁয়। সেখানে একজন শ্বেতাঙ্গ কাস্টমারকে দেওয়া কারির পরিমাণ পছন্দ না হওয়ার কারণে, ওই কাস্টমার তাকে ছুরিকাঘাত করে। এতে ১০ দিন পরই মারা যান আজিজুর রহমান।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার সময় হাবিবুর রহমান তার সহকর্মীদের বলেছেন, নিউ ক্যাসেলে তার শৈশবের দিনগুলো বাধাগ্রস্ত হয়েছিল নিষ্ঠুর বর্ণবাদে। একজন এশিয়ান মুসলিম হিসাবে এই শহরে তার যে অভিজ্ঞতা, তা থেকে তিনি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেন-বৈষম্যকে একদিন পরাজিত করবেন। হাবিবুর রহমানের বয়স ৪৭ বছর। তার তিন সন্তান রয়েছে। আনুষ্ঠানিকতায় হাবিবুর বলেন, এভাবেই ইতিহাস নির্মিত হয়। এই ইতিহাস আরও আগে হওয়া উচিত ছিল। আমি ঘৃণাপ্রসূত অপরাধ ও যে কোনোরকম বর্ণবাদকে চ্যালেঞ্জ এবং নিন্দা জানাই। ১২১৬ সালে নিকোলাসের ছেলে ডানিয়েলের পর থেকে মেয়র পেয়েছেন নিউ ক্যাসেলবাসী। কিন্তু ১৯০৬ সালের আগে সেখানে লর্ড মেয়রের পদ সৃষ্টি করা হয় নি। ওই সময় ষষ্ঠ কিং অ্যাডওয়ার্ড একটি ডিক্রি জারি করে এই পদ সৃষ্টি করেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension