
ব্রুকলিনে পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ: সন্দেহভাজন পুলিশ হেফাজতে
জাহান আরা দোলন: প্রসপেক্ট লেফার্টস গার্ডেন, ব্রুকলিন( ডব্লিউএবিসি ) – রবিবার রাতে ব্রুকলিনের প্রসপেক্ট লেফার্টস গার্ডেন বিভাগে একজন বন্দুকধারী ব্যক্তি নিজ অ্যাপার্টমেন্টে তার রুমমেটের ওপর গুলি চালায়। বন্দুকধারীর চালানো গুলিতে দুজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।
একজন অফিসারের পায়ে ঘষা খেয়ে গুলি বেরিয়ে যায় এবং অপরজনের বুলেটপ্রুফ জ্যাকেটে গুলি আঘাত হানে। দুজনকেই আহত স্থানের চিকিতৎসার জন্য কিংস কাউন্টি হাসপাতালে নেওয়া হয়।
অফিসার দুজন ৭১তম পুলিশথানায় নিযুক্ত ছিলেন। তারা সকাল সোয়া ৯ টা নাগাদ রুমমেট দ্বারা গুলিবিদ্ধ এক ব্যক্তির ৯১১ কল অ্যাটেন্ড করতে গিয়েছিলেন।
লোকটি হাথর্ন স্ট্রিটে অস্ত্রধারী সন্দেহভাজন থেকে বাঁচতে দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টের আলমারির ভেতর লুকিয়ে ছিলেন। ওখান থেকেই তিনি ৯১১-এ কল করেন।
পুলিশ এসে পৌঁছলে বন্দুকধারী অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এসে অফিসারদের ওপর গুলি বর্ষন শুরু করে।
অফিসাররা পাল্টা গুলি চালায় এবং সন্দেহভাজন ব্যক্তি অ্যাপার্টমেন্টে পিছু হটে ।
বেশ কিছু সময় পরে, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে আটক করতে সক্ষম হয়।
৪৪ বছর বয়স্ক মানসিকভাবে বিক্ষিপ্ত ওই ব্যক্তি নিজের সঙ্গেই কথা বলছিল। পরবর্তীতে তাকে নিরীক্ষণের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ মুলতুবি রয়েছে।
তার ৪৫ বছর বয়সি রুমমেটের উভয় পায়েই গুলিবিদ্ধ হয়েছে। তাকে চিকিৎসার জন্য কিংস কাউন্টি হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।
একজন ৪৫ বছর বয়সি নারী, যাকে আহত ব্যক্তির বান্ধবী বলে মনে করা হচ্ছে, তিনিও একই অ্যাপার্টমেন্টে ছিলেন। তিনি কোনো আঘাত পান নি।
ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত পাঁচ মাসে নিউইয়র্ক পুলিশ অফিসারকে গুলিতে আহত করার এটি চতুর্থতম ঘটনা। সবগুলো ঘটনাতেই পুলিশ সদস্যরা আহত হয়েছেন।
জানুয়ারিতে একজন অফিসারের পেছন দিকে, বুলেটপ্রুফ জ্যাকেটের নীচের অংশে গুলি করা হয়। লোকটি তাড়া খেয়ে পুলিশের ওপর গুলি চালায় বলে জানা যায়। পুলিশ সদস্যটি পরবর্তীতে প্রাণে বেঁচে যান।
বড়দিনের আগের দিন, ব্রুকলিনে একটি ডোমেস্টিক ভায়োলেন্স ফোন কল অ্যাটেন্ড করতে গিয়ে একজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হন। বুলেটপ্রুফ পোশাকের কারণে পুলিশ সদস্যটি সে যাত্রা বেঁচে যান।
নভেম্বরে, দু’জন অফিসার একজন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারকে তার কুইন্সের বাড়িতে নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। অফিসাররা পাল্টাগুলি চালান বন্দুকধারীকে হত্যা করতে।❐
এবিসি৭



