
প্রধান খবরভারতযুক্তরাষ্ট্র
ভারতের মাটিতে ট্রাম্প
দুই দিনের সফরে নির্ধারিত সময়েই ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার সকাল ১১ টা ৪০ মিনিটে আমদাবাদ বিমানবন্দরে অবতরণ করে তার বিমান ‘এয়ারফোর্স ওয়ান’।
ট্রাম্পকে স্বাগত জানাতে আগেই আমদাবাদ বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতে আসার আগে থেকে একের পর এক টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ আমেরিকা ছাড়তেই ট্রাম্প হিন্দিতে টুইট করেন, আমরা ভারতে আসতে আগ্রহী। এখন মাঝপথে আছি। কিছুক্ষণের মধ্যেই সকলের সঙ্গে দেখা হবে। (হাম ভারত আনে কে লিয়ে তত্পর হ্যায়। হাম রাস্তে মে হ্যায়। কুছ ঘণ্টো মে হাম সবসে মিলেঙ্গে।) ♦



