
দুলাল সরকার
ভোর রোদে এখনো শিশির
বগা-বগি এখনো উদাস মাঠে
শঙ্খ-শুভ্র গ্রীবা উঁচু
গুটি-গুটি পায় হাঁটে,
কিছু দূরে বগারে ডাকে—
‘দ্যাহো দ্যাহো ক্যামোন ধানের ক্ষ্যাত
ধান দোলা, মাডি-কোষ
ওলানে দুধের ভার…
কী জানি কদিন পর এই মাঠে
নিরীহ শূন্যতা রবে…তুমি আমি’!
হঠাৎ বগির পায়ে টান পড়ে, চেয়ে দেখে
চাষির পাতানো ফাঁদে পা জড়িয়ে
বগি কাঁদে…পরোমুখি এই কি
জীবন তবে পাখি ও মানুষ?



