
মদ্যপ তরুণীকে ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ!
যুক্তরাজ্যে ধর্ষণের অভিযোগে প্রীত ভিকাল (২০) নামে ভারতীয় বংশোদ্ভূত এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একজন মদ্যপ ও অর্ধচেতন তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। গত বছর একটি পানশালায় তাদের পরিচয় হয়েছিল।
পুলিশ জানায়, গত বছর জুন মাসে একটি পানশালায় গিয়েছিলেন প্রীত। এ সময় ওই তরুণীও নিজের বন্ধুদের সঙ্গে সেখানে গিয়েছিলেন। সে দিন ভুক্তভোগী তরুণী প্রচুর মদ্যপান করেন। ক্লাবের বাইরে তার সঙ্গে প্রীতের সঙ্গে পরিচয় হয়।
একটি ভিডিওতে দেখা যায়, প্রীত প্রথমে ওই তরুণীকে কোলে তুলে নিয়ে যাচ্ছিলেন। পরে কাঁধে তুলে নেন। কার্ডিফ রোড ধরে ওই তরুণীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান যুবক।
পানশালার বাইরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, প্রীতের কাঁধে ভর দিয়ে হাঁটছেন তরুণী। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর প্রীত ওই তরুণীর সঙ্গে নিজের ছবি তুলে বন্ধুদের পাঠান।
ভুক্তভোগী তরুণী জানান, এ ঘটনার পর অপরাধবোধে ভুগছিলেন তিনি। ঘুমাতে পারছিলেন না। তারপরেই পুলিশকে জানান।
পুলিশ বলছে, কার্ডিফে অপরিচিতদের ক্ষেত্রে এ ভাবে নিগ্রহের ঘটনা ঘটে না। কিন্তু প্রীত বিপজ্জনক। নেশাগ্রস্ত এক তরুণীর অবস্থার সুযোগ নিয়েছেন, যিনি বন্ধুদের থেকেও বিচ্ছিন্ন হয়েছিলেন।
সূত্র: এনডিটিভি



