আন্তর্জাতিক

মধ্যরাত থেকে বিরতিহীন বোমাবর্ষণ করছে রাশিয়া: জেলেনস্কি

রাশিয়া মধ্যরাত থেকে বিরতিহীনভাবে ইউক্রেনের বিভিন্ন শহরে বোমাবর্ষণ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এমন কথা বলেন তিনি। খবর বিবিসি।

ভিডিও বার্তায় তিনি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীগুলো প্রতিরোধ করে যাচ্ছে। তবে মধ্যরাত রাত থেকে দেশটির বিভিন্ন শহরে বোমাবর্ষণে রাশিয়া কোনো অবকাশ নেয়নি বলে তিনি জানান।

তিনি বলেন, রাশিয়া তার যুদ্ধকৌশল পরিবর্তন করে বেসামরিক এলাকাগুলো লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। এতে বোঝা যাচ্ছে ভূমিতে আক্রমণ করে সহজেই মস্কোর জয় পাওয়ার পরিকল্পনা ভেস্তে দিতে ইউক্রেন সফল হয়েছে।

ইউক্রেন প্রতিদিনই আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে অস্ত্র সহায়তা পাচ্ছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, আমাদের নিজেদের স্বাধীনতা ছাড়া হারানোর কিছু নেই।

এদিকে বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলার অভিযোগসহ রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু হয়েছে। এ তদন্ত শুরু হওয়ার পরপরই জেলেনস্কি ভিডিও বার্তায় এসব মন্তব্য করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension