
কবিতা
তুমিহীন রাত
তুহীন বিশ্বাস
তুমিহীন রাতেরা বড্ড অদ্ভুত হয়-
নিঃসঙ্গতা সুযোগে একা করে দেয়,
মৌনতার কষ্টগুলো অন্তর ছড়িয়ে রয়,
চিন্তা রেখা স্পষ্ট হয়ে উঠে একাকীত্বে জয়,
এলোমেলো প্রশ্নগুলোর উত্তরে মস্তিষ্কের ক্ষয়
তবুও কেন মনে হয় তুমি আমি কেউ কারো নয়?
জীবনের জটিল ধাঁধাগুলো অস্তিত্বে আজও বয়,
মনস্তাত্ত্বিক যুদ্ধে হবে স্নায়ুতন্ত্রের রক্তক্ষরণ সেই ভয়,
জানি তুমিহীন অর্থহীন, সবাই ভূমিহীন ছন্নছাড়াও কয়,
বেছে নিলাম একাকীত্বের মূলমন্ত্র, এটাই হবে তোমার জয়।



