
গোলাপ মাহমুদ সৌরভ
মনের পশু কোরবানি দাও
লোক দেখানো নহে,
তবেই আল্লাহ খুশি হবেন
শোন মুমিন ওহে।
মোটা তাজা পশু জবাই
করতে হবে সবে,
গায়ের রঙটা সুন্দর হবে
তাও বলছে রবে।
আল্লাহর নামে কোরবানি
করতে হবে ভাই,
গরিবের হক আদায় করে
পূর্ণ সওয়াব চাই।
তিনটি ভাগের এক ভাগ
নিজের জন্য নিয়ো,
দুই ভাগ গরিব-দুঃখী আর
আত্মীয়-স্বজনকে দিও।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
ঈদের জামাত পড়ি,
বুকের সাথে বুক মিলিয়ে
এসো কোলাকুলি করি।



