
এম. আবু বকর সিদ্দিক
আজও তোমরা ডাকো আমায়
দুষ্ট দামাল ছেলে,
কিশোর-যুবক সবার সাথে
চলব হেসে খেলে।
যায়নি আমার সাহস হিম্মত
যায়নি কিশোরবেলা,
মাঠে নেমে সবার সাথে
করব আমি খেলা।
কেন তাকাও আমার পাকা
সাদা চুলের দিকে,
সমাজ গড়ার কাজে বরং
নিও আমায় ডেকে।
চাইনা আমি ভাঙা, কুঁজা
ল্যাংড়া পুরুষ হতে,
বরং আজও বীরের বেশে
চলব এ জগতে।
বয়স মেপে কেন আমায়
ফেলেছ পশ্চাতে,
ভাঙা-গড়ার কাজে আমি
থাকব সবার সাথে।



