
টিটো মোস্তাফিজ
হায় পবিত্র ভূমি,পবিত্রপ্রাচীন পুস্তক
তোমাকে প্রাপ্তির পথে ছিল বা আছে
কত হাহাকার কিংবা অভিশাপ
শত-সহস্র বছরের বঞ্চনা পাপ!
দলবদ্ধ দেশত্যাগীরা দখলদার
পবিত্র আলোয় বর্ণবাদী শহর
প্রতিশ্রুত ভুমি,দুধ ও মধুর দেশ
নরবেশী কীটপতঙ্গের ঝামেলা।
চাষবাসের সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা
তাদের জন্য সমষ্টিগত শাস্তি
আমেরিকান ক্লাস্টার বোমা
পুড়ে অনুর্বর শুকনো প্রান্তর
বসতি জুড়ে কলেরার প্রাদুর্ভাব।



