কবিতাসাহিত্য

সবাই ভিখারি

সুশান্ত কুমার দে


ওই দাঁড়িয়ে সব হারিয়ে একটি ভিখারি
কেউ দেখে না, কেউ শোনে না, নামটি তাহার কী?
ঝাপসা চোখে স্বপ্ন লোকে ছিল কতই আশা
আশা ছিল, প্রেম ছিল, ছিল একটা ভাষা!
ভাবনা এখন যখন তখন, যেথায় যেমন ঘটে
ঠিক তেমনি যায় এমনি— এই ছিল তার পটে!
পাহাড় ঘেষে, দাঁড়ায় এসে, পাহাড়ে দেয় আহার
কেউ বোঝে না, কেউ খোঁজে না, নামটি কী তাহার?
সূর্য বলে, পথেই চলে— নেই বুঝি তার ঘর
রুটিন মাফিক দিন তারিখ সবই মাথার ‘পর?
আকাশ ভাবে তারা খাবে, ধর না তারাদের
চাঁদটি দেখে, মুখটি বেঁকে, সাহস কী আকাশের?
ভ্যাবাচ্যাকা ব্যাংক টাকা কিসের বাহাদুরি
দিন ফুরালো রাত ফুরালো মরলাম শুধু ঘুরি।
আকাশ আছে বাতাস আছে, সবই আছে কাছে
মনের মাঝে তবুও বাজে, হয়ত কিছুর আশে।
তাই বলেছি, কি করেছি সুখ টা পেলাম কী
ছন্নছাড়া এই জীবন ধারা, কে নয় ভিখারি?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension