বিনোদন

মহেশ ভাটের সঙ্গে সুশান্তের প্রেমিকার ঘনিষ্ঠ ছবি ভাইরাল

২০ সেপ্টেম্বর, ২০১৮, ‘ভাটসাব’-এর ৭০ বছরের জন্মদিনে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন রিয়া। রিয়ার বুকের কাছে মহেশের মাথা, চোখ বন্ধ। মুখে মিষ্টি হাসি, দুজনেরই।

ক্যাপশনে লেখা, ‘শুভ জন্মদিন মাই বুডঢা। তুমি আমায় ভালোবাসায় জড়িয়েছ, ভালোবাসা কী তা তুমিই শিখিয়েছ। সারাজীবনের জন্য আমার বন্ধ হয়ে যাওয়া পাখা মেলতে শিখেছি তোমারই কারণে। তুমি সেই আগুন যে আগুন প্রতিটি আত্মাকে উদ্দীপ্ত করে। আই লাভ ইউ।’

রিয়া লিখেছেন এসব। অথচ রিয়া সুশান্তের প্রেমিকা। একসাথেই ছিলেন। গত কিছুদিন ধরে ঝামেলার কথা শোনা যায়। শোনা যায় নভেম্বরেই সুশান্ত রিয়া বিয়ে করতে যাচ্ছিলেন। তাহলে মহেশ ভাট আসছে কোত্থেকে? মহেশ ভাটের সঙ্গে রিয়ার অসংখ্য ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আর প্রত্যেক ছবির সঙ্গে অসংখ্য প্রশ্ন। এসব প্রশ্নের সহজ সরল উত্তর কি মিলবে?

সেপ্টেম্বরের ২২ তারিখ। মহেশের সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেন রিয়া। রিয়ার এই পোস্টে যেন নড়ে যায় বলিউড। কিশোর কুমারের ঠোঁটে ‘অমর প্রেম’ ছবির সেই বিখ্যাত গানের কয়েকটি লাইন- ‘তু কউন হ্যয়, তেরা নাম হ্যায় কেয়া, সিতা ভি ইহা বদনাম হুয়ি’ এর সঙ্গে লেখা, দূষিত হৃদয় থেকে আসা ট্রোল যদি নোংরামোতে পরিপূর্ণ হয় তবে আমাদের অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসার যাবতীয় দাবি মিথ্যে।’

https://twitter.com/Mstruthseeker1/status/1273742879417040896

অবশ্য রিয়া বলেছিলেন মহেশভাট তার বাবার মতো। তাই রিয়ার টেক কেয়ারও করতেন ভাট সাহেব। কিন্তু ছবিগুলো নিয়ে লোকজন খুব সহজ কথা বলছেন না।

‘পারভিন ববির ঘটনারই যেন পুনরাবৃত্তি’, সুশান্ত সিং রাজপুতের মানসিক ঘটনার অবনতি নিয়ে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে একথাই বলেছিলেন পরিচালক মহেশ ভাট। সেকারণেই সুশান্তের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন রিয়াকে। সুশান্তের মৃত্যুর পর উঠে এসেছে এমন তথ্য। এ বিষয়ে মুখ খুলেছেন লেখিকা সুহরিতা সেনগুপ্ত।

‘ন্যাশনাল হেরাল্ড’-এ প্রকাশিত এক প্রতিবেদনে সুহিত্রা জানিয়েছেন, সুশান্তের সঙ্গে তার আলাপ হয়েছিল মহেশ ভাটের অফিসে। সুশান্ত সেখানে গিয়েছিলেন ‘সড়ক ২’-তে কাজ করার বিষয়ে কথা বলতে। একটি বিষয় নিয়ে সুশান্তের সঙ্গে আলোচনা করছিলেন মহেশ ভাট। সুশান্তের উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্যেই তার মনের গভীরে এই কঠিন অসুস্থতার দিকটি খেয়াল করেছিলেন মহেশ ভাট সাব। সুহিত্রা সেনগুপ্তের কথায় পারভিন ববির ঘটনাটা মহেশ ভাট খুব ভালো করে জানেন, তাই তিনি সুশান্তের বিষয়টা বুঝে যান। তিনি এটাও জানতেন চিকিৎসা ছাড়া আর কোনও উপায় নেই।

মহেশ নাকি এ বারেও বলেছিলেন, এই সম্পর্কে থাকলে রিয়া পাগল হয়ে যাবেন খুব শিগগির। এরপরেই নাকি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন রিয়া। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension