
মারা গেলেন দ্বিজেন মুখোপাধ্যায়
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় মারা গেছেন। সোমবার দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রথম রেকর্ড বের হয় ১৯৪৫-এ। প্রায় দেড় হাজার গান তিনি রেকর্ড করেন। তার মধ্যে প্রায় ৮০০ রবীন্দ্রসঙ্গীত।
চল্লিশের দশকের শেষ দিকে সলিল চৌধুরীর হাত ধরে হিন্দি ছবিতে গান শুরু করেন তিনি। দীর্ঘ সঙ্গীত জীবনে বহু পুরস্কার পেয়েছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়।
দ্বিজেন মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি বলেন, ‘‘আমি শোকস্তব্ধ। দ্বিজেন দা আর নেই। বাংলার সঙ্গীতজগতে ইন্দ্রপতন হল। দুঃখপ্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। স্বজন হারানোর বেদনা অনুভব করছি। ২০১১ সালে ওনাকে আমরা বঙ্গ বিভূষণ সম্মানে ভূষিত করেছিলাম। ওনার পরিবার ও অনুরাগীদের জানাই সমবেদনা।’



