
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টায় ৪ দেশ: জন বোল্টন
রূপসী বাংলা ডেস্ক:রাশিয়ার মত চীন, ইরান ও উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। মার্কিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ আশংকা প্রকাশ করেন তিনি।
বোল্টন বলেন, ‘২০১৮ সালে অনুষ্ঠিতব্য নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে চীন, ইরান এবং উত্তর কোরিয়ার হস্তক্ষেপের সম্ভাবনা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য একটি অনেকবড় ইস্যু। আমরা এটি ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করছি।
যদিও ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ক্রেমলিনের হস্তক্ষেপ না করার কথা দৃঢ়ভাবে বলেছিলেন ট্রাম্প। যদিও শনিবার টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘সবাই বোকার মত শুধু রাশিয়ার দিকে তাকিয়ে থাকে, এখন একটু চীনের দিকেও নজর দেওয়া প্রয়োজন।’
ট্রাম্পের এই টুইট নিয়ে বোল্টন বলেন, ‘চারটি দেশই এটি করতে পারে।’ তবে অতীতে নির্বাচনে চীনের হস্তক্ষেপের উদাহরণ দিতে অস্বীকার করেন বোল্টন। তিনি বলেন, ‘উল্লেখিত চারটি দেশ নিয়েই আমরা চিন্তিত।’ তাছাড়া, বৃহস্পতিবার জেনেভা সফররত অবস্থায় ক্রেমলিনের কর্মকর্তাদের সঙ্গে মধ্যবর্তী নির্বাচনের রাশিয়ার হস্তক্ষেপের বিষয়েও আলাপ করবেন বলে জানান তিনি।
বোল্টন বলেন, ‘আমরা অনেক বিষয় নিয়েই কথা বলব, আলোচনায় থাকবে প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা ও নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতার মত বিষয়ও।’
উল্লেখ্য, গত মাসে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের ধারাবাহিকতায় জেনেভায় যাচ্ছেন বোল্টন। এরপর তার ইসরায়েল ও ইউক্রেন সফরেরও কথা রয়েছে। সিএনএন।



