
মা আমার
শাবন মাহমুদ
মা আমার । ১ বছর আগে মাকে হারিয়ছি চিরতরে। মা হারানোর কষ্ট কেবল তাঁরাই বুঝে যাদের মা নেই। মায়ের সাথে আমার যে স্মৃতি রয়েছে তা কখনও পুরোপুরি স্মরণে আনতে চাই না কারণ চোখের জল শুকিয়ে যাবে । যাবে । মা যখন অসুস্থ , জীবনের শেষবেলায় আমি সাথে সাথে থেকেছি । আমার মা ছিলেন সাধারণের মধ্যে অসাধারণ। নিজের কথা কখনও ভাবতেন না । তার চিন্তার জগতে কেবলই বিচরণ করতো তার ৯ সন্তান আর পরম আদরের নাতি নাতনী। ভালবাসতেন তার পুত্রবধুদের । মা ছিলেন আমার জীবনের প্রচন্ড শক্তি যা দিয়ে জয় করা যায় এ পৃথিবী। আমি প্রতিটি কাজে যে সাহস দেখাতে পারি , তা আমার নয় আমার মায়ের আশীর্বাদ। সামনের দিনগুলোও যেনো মা তোমার আশীর্বাদেই কাটাতে পারি । মা, আমার প্রায়ই মনে হয় বিশ্ববিধাতা যদি আমার কাছে আজ জানতে চাইতেন তোমার যদি একটি চাওয়া থাকে সেটি কী ? আমি বলতাম , একবারের জন্যে হলেও আমি মায়ের সাথে কথা বলতে চাই। জানতে চাই মা কেমন আছেন ? আমার বিশ্বাস মা নিশ্চয়ই পরপারে ভাল আছেন , ভাল থাকবেন । আমীন ।



