বিনোদন

মুম্বইয়ের বৃষ্টিতে ডুবল অমিতাভ বচ্চনের বাড়ি ‘প্রতীক্ষা’

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: দু’দিন ধরে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্যনগরী ৷ মুম্বই এই বছরে দ্বিতীয় বার বানভাসি হয়েছে। তার জেরে শহরের বেশ কিছু অঞ্চলে জমেছে হাঁটু কিংবা কোমর পর্যন্ত জল ৷ রাস্তার ট্রাফিকের ধীর গতি ৷ সব মিলিয়ে চরম ভোগান্তি মুম্বইবাসীর। এই জলযন্ত্রণা থেকে বাদ পড়েনি বলিউডের তারকারাও। কার্যত জলে ডুবেছে অমিতাভ বচ্চনের পুরনো বাংলো, ‘প্রতীক্ষা’। বিগ বি-র ওই বাড়ির সামনে রাস্তায় হাঁটু জল। বাড়ির ভিতরটাও জলে ভাসছে। বর্তমানে এই বাড়িতে তিনি না থাকলেও শাহেনশা জীবনের একটা সময় কাটিয়েছেন এই ‘প্রতীক্ষা’তেই।

আর এই জলমগ্ন বাড়ির সামনের একটি ছবি ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, বৃষ্টির মধ্যে ওই বাড়ির সামনের রাস্তা দিয়ে একটি বাইক কয়েকজন যুবক মিলে ঠেলে নিয়ে যাচ্ছেন। আর ‘প্রতীক্ষা’র গেটের সামনে হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছেন বাড়ির দারেয়ান৷ তবে ভিতরের ছবি না ধরা পড়লেও গেটের কাছে জলমগ্ন বাড়িটিকে দেখেও অনুমান করা যাচ্ছে ভিতরের জল ঢুকেছে। তবে সপরিবার অমিতাভ বচ্চন এখন বাস করেন এই বাড়ি থেকে আরও এক কিলোমিটার মতো দূরে ‘জলসা’নামক বাড়িটিতে ৷

এদিকে আবার বলিউডের আর সেলেব্রিটি ফারহা খান টুইটারে তাঁর সন্তানদের নিয়ে উৎকণ্ঠা ও ভোগান্তির কথা প্রকাশ করার পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভূমিকার জন্য প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন । পরিচালক-প্রযোজক-কোরিওগ্রাফার ফারহার টুইট লিখেছেন, স্কুল বাসের মধ্যে দু’ঘণ্টারও বেশি আটকে থাকার পর স্কুলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বাচ্চাদের। সেখানে শিক্ষক-কর্মীরা তাদের খাওয়ানো এবং জামাকাপড় শুকোনোর ব্যবস্থা করেন৷ তারপর বাড়ি ফেরার মতো পরিস্থিতি তৈরি হলে তাদের ফেরত পাঠিয়েছে। দেরিতে হলেও নিরাপদেই তার সকলে বাড়ি ফিরেছে।এই কথা লিখে শিক্ষক দিবস জন্য ধন্যবাদও দিয়েছেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension