
তুহীন বিশ্বাস
টলমল স্বচ্ছ জলে শুদ্ধ স্নানের অভিলাষ!
তীরে জঙ্গল, বিষাক্ত কাঁটাযুক্ত গাছ
লতাগুল্ম জড়িয়ে আছে সর্বত্র,
হিংস্র প্রাণী ওঁৎ পেতে বসে আছে
তারপর কাঙ্ক্ষিত কলঙ্কিত ছোট্ট নদী।
ওপারে দাঁড়িয়ে আছে কঙ্কাল
ভয়ার্ত আত্মারা ঘুরে বেড়ায় দিবানিশি;
কেউ ফিরে আসেনি তবুও-
মৃত্যু নদের জল স্পর্শের স্পৃহা বড্ড প্রবল।
এ যেন…
জেনেশুনে বিষ পানে আত্মহত্যায় মজি
বোধের মধ্যে থেকেও নির্বোধকে খুঁজি।



