কবিতাসাহিত্য

মেয়ে ও মায়া

আয়শা সাথী


পনেরো টাকার টুকটুকে পুতলাখানি দেখি
নানাজান তারে কিনে দেওয়ার আবদার রাখি।

শিমুলতলী মেলার আজ পনেরো বছর পরে
যদিও পুতুলখানি রাখেনি চাকচিক্য ধরে।

তবু কি যে সযতনে মোর আলমিরা কোণে
কি জানি কি মমতায় তোলা সে স্মৃতি আলপনে ।

আরো কত মায়া-মোহ অযথাই রয়ে যায় ঘরে
পুরনো সে শাড়িখানা, টিপ, চুড়ি রয় থরে থরে।

প্রতি ক্ষণে আগলে রাখি সে কি মায়াবতী বলে
আটকে আছি কোন্‌ এক মায়ার মায়াজালে।

ফেলা হয়নি ফেলনা জেনেও মায়ার ছলনায়
‘মেয়ে’ মানেই মায়াবতী,মায়া-মমতার ছায়!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension