
কাজী নাজরিন
ভুবন ভরে আলোর হাওয়া
বোনের কোলে কন্যা
চারিদিকে বইছে শুধু
আনন্দেরই বন্যা।
মা বাবা নাম রেখেছে
সৃষ্টিময়ী আরুশী
আরুশী মণির আগমনে
দাদা নানা সব খুশি।
স্নেহময় ফখর আরাধ্য
আরুশী মণির ভাই
বোনকে পেয়ে আরাধ্য বাবুর
খুশির সীমা নাই।
আমিও হলাম খালা মণি
আরুশী টুকটুক মেয়ের
তিনটে মেয়ের তিনটে কন্যা
হলো আমার মায়ের।
আরুশী মণি সবার ছোট
অনেক আদর পাবে
বড় আপুদের অন্নেক আদর
লুটেপুটে খাবে।



