প্রধান খবরপ্রবাস

যথাযথ মর্যাদায় নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

রূপসী বাংলা ডেস্ক:স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ নিগৃহীত নারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের উদ্যোগে গত ৩১শে মার্চ, শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের স্কলাস্টিকা লার্নিং সেন্টারে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিঞা।নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাসেম ভুঁইয়া। আলোচনা সভায় বক্তারা বলেন যেই সমৃদ্ধশালী সোনার বাংলাদেশের স্বপ্ন দেখে বঙ্গবন্ধুর ডাকে বাংলার দামাল ছেলেরা যুদ্ধে ঝাপিয়ে পরেছিলেন, সেই স্বপ্ন আজ পূরণ হবার পথে। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ বিশ্ববাসীর কাছে আজ একটি অর্থনৈতিক উন্নতি এবং সাধারণ মানুষের জীবন পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপনকারী দেশ। এই উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে হলে, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে এবং সেই লক্ষ্যে প্রবাস থেকে আমাদের সবাইকে একযোগে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আজমল আগামী ২৪শে মার্চ ফ্লোরিডায় বঙ্গবন্ধু স্যেটেলাইট উৎক্ষেপণে অংশগ্রহণ এবং  এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হবার জন্য সবার প্রতি অনুরোধ জানান।আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা হিরু ভুঁইয়া ও সাজ্জাদ প্রামানিক বাচ্চু, সহসভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেন, কোষাধ্যক্ষ এম এইচ মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, কৃষি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন জালাল, কার্যকরী সদস্য যথাক্রমে আবুল বাশার মিলন, ইসমাইল হোসেন স্বপন ও সাগর সানু, প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension