কবিতাসাহিত্য

যাপিত জীবনে

হাফিজুর রহমান


মসৃণ নয় জীবন চলার পথ
হেঁটে চলা প্রতিটি মূহুর্তের অচেনা পথে
থমকে দাঁড়াতে হয় কখনও – ঠিক করতে গন্তব্য;
কিছু-কিছু দাঁড়ানো, যদিও হয়ে ওঠে না এগুনোর
এলোমেলো হয়ে যায় লক্ষ্যের ঠিকানা!
অবসান হয়, পথ ও পথিকের বিচিত্র অভিজ্ঞতার।

হয়ত এড়িয়ে যাওয়া অবধারিত ঠিকানার পথ
হতে পারে বিকল্প পথের-পথ, অন্যরকমের;
তবুও – ভুল পথে হেঁটে চলায় মহাবিপদ।
সকল রকমের – বিভিন্ন রকম অনুভূতির শেষে
একই রকম পরিণতি; না- এগুনোর দাঁড়ানোয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension