
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিকে দেখতে হাসপাতালে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা
রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ ড. সিদ্দিকুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাতে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ খবরে প্রতিদিনই কমিউনিটির সর্বস্তরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ছুটে যান হাসপাতালে । স্থানীয় সময় ২১ জুন শনিবার রাতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা অসুস্থ ড. সিদ্দিকুর রহমানের শারীরিক অবস্থার খোজ খবর নেন ।
উল্লেখ্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি রবিবার নিউজার্সির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বুকের বা পাশে ব্যথা অনুভব করেন।তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে সোমবার গভীর রাতে সিদ্দিকুর রহমানকে নিউইয়র্কের লং আইল্যান্ডের উইনথ্রুপ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ড. সিদ্দিকুর রহমান বর্তমানে উইনথ্রুপ ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি কার্ডিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক এস. নাইডুর তত্ত্বাবধানে রয়েছেন।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান জানান, ড. সিদ্দিকুর রহমান এক্রিট্রিয়াল ফিবরিলেশনে আক্রান্ত। মঙ্গলবার ভোরে তার এনজিওগ্রাম করা হয়েছে।



