
যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ১৫ই আগষ্টের প্রথম প্রহর
রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ১৫ই আগষ্টের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংগালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয় । সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: জাহিদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সুবল দেবনাথ ও যুগ্ম সাধারন সম্পাদক এইচ এম ইকবালের উপস্হাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ , বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক সাখাওয়াত বিশ্বাস ।
এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল , যুগ্ম সাধারন সম্পাদক নাফিকুর রহমান তুরান ,সৈয়দ গোলাম কিবরিয়া,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রাকিব, সদস্য শাহ জে চৌধুরী সহ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ , মহানগর আওয়ামীলীগ , ষ্টেট আওয়ামীলীগ , যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগসহ মুক্তিযোদ্ধের স্বপক্ষের অসংখ্য নেতাকর্মী উপস্হিত ছিলেন ।



